Bangla Music
Bangla Dating

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।

মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।

  • Share/Bookmark
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5.00 out of 5)
Loading ... Loading ...

2টি মন্তব্য “আমার সোনার বাংলা”

  1. kapil mukherjee says:

    always heart find beauty if it take originaly then who fill the song in this time is a -Meditation .presently only hered,mixing with life very deficult.Sory.fo.sp.mis
    (samik)

  2. dipanwita says:

    গানটি বাংলাদেশী শিলপীর কনেঠ শুনতে চাই, দয়াকরে যদি কোন লিঙক পাঠান, উপকৃত হই.

মন্তব্য করুন - “আমার সোনার বাংলা”

Login with Facebook:

Bangla Lyrics: Incoming search terms

আমার সোনার বাংলা (3) -