Bangla Music
Bangla Dating

গোধূলী

দিগন্ত জুড়ে নিলীমার মাঝে
পলাতক সময় করে পরিহাস
স্তব্ধ নিঃশ্বাস দুরে ঠেলে
আসি আমি ফিরে বারেবার

ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী

অনন্ত পতন অনন্ত সময়
একই ভাঙ্গনের কথা একই পথ
আমারই জন্যে সহস্র সূর্য
দেবে একই আলো চিরকাল

ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী

আমি বুঝি না কেন
একই মাটিতে কেন এত রক্তের রং খেলা
আমি জানি না কেন
একই মানুষের একই স্পর্শে কেন এত ছোঁয়া
আমি হারিয়ে যাই এ মায়াজালে
পরাধীনতার এ বাঁধনে
তবু যেতে চাই স্বপ্নের আলোয়
সকল আঁধার ভেঙ্গে আলো ছায়ায়

ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী

——————-
ব্যান্ড – শিরোনামহীন
এ্যলবাম – স্বপ্নচূড়া – ২

  • Share/Bookmark
Tags:

Related Lyrics:

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

১টি মন্তব্য “গোধূলী”

  1. সাজেদুর says:

    শিরোনামহীনের বন্ধ জানালা গানের লিরিক চাই

মন্তব্য করুন - “গোধূলী”

Login with Facebook:

Bangla Lyrics: Incoming search terms

cache:JiL2bPekEQUJ:banglalyrics.evergreenbangla.com/হাসিমুখ/ তুমি চেয়ে আছো তাই আমি পথে হেটে যাই (2) - বন্ধ জানালা (1) -