Home » Bangla Lyrics | বাংলা লিরিক » সিনেমা » তুই যে আমার মিলনমালা
Bangla Music
Bangla Dating

তুই যে আমার মিলনমালা

তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
রশ্মি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি

তুই যে সুরুজ বন্ধু আমার
আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা
পূর্ণ চান্দের আলো
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি

আমি ভ্রমর মধুমাসে (তুই যে ভ্রমর মধুমাসে)
তুই যে বনফুল (আমি বনফুল)
আমি জোয়ার প্রেমের গাঙে
তুই যে তারি কূল
এপাড়ে ওপাড়ে বন্ধু
তোরই যেন থাকি

———————-
চলচ্চিত্রঃ নিষ্পাপ
এন্ড্রু কিশোর / সাবিনা ইয়াসমিন

  • Share/Bookmark
Tags: ,

Related Lyrics:

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (2 votes, average: 5.00 out of 5)
Loading ... Loading ...

মন্তব্য করুন - “তুই যে আমার মিলনমালা”

Login with Facebook:

Bangla Lyrics: Incoming search terms