Home » Bangla Lyrics | বাংলা লিরিক » বাউল » বসন্ত বাতাসে সইগো
Your Ad Here

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল

বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে

মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে

————————
শাহ আব্দুল করিম

  • Share/Bookmark
Tags:

Related Lyrics:

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5.00 out of 5)
Loading ... Loading ...

১টি মন্তব্য “বসন্ত বাতাসে সইগো”

  1. Mamun says:

    very Nice…… onek valo laglo…but ….onar aro song chaiiii……

মন্তব্য করুন - “বসন্ত বাতাসে সইগো”