Home » Bangla Lyrics | বাংলা লিরিক » আধুনিক » বিমূর্ত এই রাত্রি আমার
Bangla Music
Bangla Dating

বিমূর্ত এই রাত্রি আমার

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

কামনার গোলাপ রাঙা
সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা,
আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

ঝরে পড়ে ফুলেরমত
মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর,
যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে
থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত,
কোমল আঘাত, প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।

দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে
নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।

—————-
ভূপেন হাজারিকা

  • Share/Bookmark
Tags:

Related Lyrics:

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

2টি মন্তব্য “বিমূর্ত এই রাত্রি আমার”

  1. shafqat says:

    আমি যতদূর জানি এই গানে আরো একটা প্যারা আছ।।
    ঝরে পড়ুক ফুলের মত মিষ্টি কথার প্রতিধ্বনি; ছড়ায় আতর…তারপরে আসবে দূরের আর্তনাদের…
    please correct if you can. I need the authentic lyrics…

  2. Bangla Lyrics says:

    ধন্যবাদ shafqat, দেখুন তো এবার ঠিক হয়েছে কিনা…

মন্তব্য করুন - “বিমূর্ত এই রাত্রি আমার”

Login with Facebook:

Bangla Lyrics: Incoming search terms

বিমূর্ত এই রাত্রি আমার (2) - বিমূর্ত এ রাত্রি আমার গান (2) - cache:dzVp0QW1yEIJ:banglalyrics.evergreenbangla.com/tag/ভূপেন-হাজারিকা/ ভূপেন হাজারিকা (1) -